আহারে'!(বাংলা কবিতা) সোলায়মান মাহমুদ

আহারে'!(বাংলা কবিতা) সোলায়মান মাহমুদ

তখন আমি ছোট্ট ছিলাম
বয়স ছিলো অল্প,
নানুর মাথায় হেলান দিয়ে
শিখতাম নানান গল্প।

বাড়িতে এক আপু ছিলো
জমাই বলে ডাকতো,
যতন করে বুকের মাঝে
আলগাইয়া রাখতো।


কত কিছু বলতো'গো সে
আমার দু'টি কানে,
আমিও তা শুনতাম শুধু
বুঝতাম না তার মানে!

বউ জামাইও খেলতাম আমরা
ছিলো ফুলের বাসরও,
কদম ফুলের সৌরভ আহা!
জমতো মজার আসরও!

এখন আমি খুঁজি তাঁকে
পাই না যে তার দেখারে,
তার বিরহে ঘুরে বেড়াই
আজও আমি একারে।

কালকে হঠাৎ দেখলাম
ছোট বেলার তাহারে,
ছয় সন্তানের মা হয়েছে
বলবো কী আর আহারে!

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন